১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৪:১৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

২৮ তারিখ মা হচ্ছেন পরিমণি

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৫, ২০২২,
  • 352 Time View

নিজস্ব প্রতিবেদকঃ

প্রথমবারের মতো মা হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। এ নিয়ে তার ভক্ত-অনুসারীরা যতটা না উচ্ছ্বসিত, তার উচ্ছ্বাস এর চেয়ে অনেক বেশি। অনাগত সন্তানের জন্য নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। কেনাকাটা করে বাসা প্রায় ভর্তি করে ফেলছেন। কোনো কিছুরই খামতি রাখছেন না নায়িকা। এই প্রস্তুতি পরীকে সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছেন তার স্বামী, অভিনেতা শরিফুল রাজ।

কিন্তু যার আসার জন্য পরীমণি ও রাজের এত আয়োজন, এত অপেক্ষা, সেই ছোট্ট অতিথি কবে আসবে? এবার তথ্যটা জানিয়েই দিলেন পরী। আগামী ২৮ আগস্ট তাদের সন্তান পৃথিবীতে আসতে পারে।

গত মঙ্গলবার (২ আগস্ট) রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমণি। সন্তান প্রসবের আগে নিয়মিত চেকআপের জন্যই যাওয়া। তখন চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে জানান, সন্তান সুস্থ-স্বাভাবিক আছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ তারিখ সন্তান প্রসব করবেন পরী।

সন্তানের জন্য রাজ-পরীর কেনাকাটার একাংশ
এদিকে নতুন অতিথিকে বরণ করতে রাজ-পরীর বাসায় অবস্থান করছেন তাদের পরিবার ও আত্মীয়স্বজনরা। পরীর ভাষ্য, ‘সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুব সুন্দর সময় পার করছি।’

গত কয়েকদিনে সন্তানের জন্য প্রচুর কেনাকাটা করেছেন রাজ ও পরীমণি। জামাকাপড়ের ছবি দেখে অনেকেই ধারণা করছেন, ছেলের মা হবেন পরীমণি। তবে নায়িকার দাবি, তিনি ও রাজ এখনো এই তথ্য জানেন না। ছেলে নাকি মেয়ে, এই কৌতূহলটা রেখে দিয়েছেন তারা। সন্তান জন্মের পরই আনন্দটা উপভোগ করতে চান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category