৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৫৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার

বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
  • 17 Time View
Oplus_131072

বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

ফজলুল হক জয় ||

বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
জানা যায়,শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১১ গ্রাম পূর্বপাড়া মাদ্রাসার সাবেক সভাপতি হাফেজ আব্দুল হালিমের উপর এই সন্ত্রাসী হামলা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল হালিমের শ্যালক জোবায়ের বলেন,সন্ত্রাসী হামলার পর অচেতন অবস্থায় আমার ভগ্নিপতি কে বরুড়ার জেনারেল হসপিটাল নিয়ে যাই সেখানে কর্তব্যরত ডাক্তার আমাদেরকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন।আমরা এ ঘটনার বিচার চাই।

অচেতন অবস্থায় হাসপাতালে থাকা আব্দুল হালিমের ভাষ্যমতে জানা যায়,তিনি রাতে মসজিদে এশার নামাজ আদায় করতে গেলে স্থানীয় তাজুল ইসলাম এবং সেখানে কর্মরত রাজমিস্ত্রির ঝগড়া দেখে তাদেরকে মেটাতে যান।এই ক্ষোভের বশবর্তী হয়ে পরবর্তীতে রাত একটায় তাজুল ইসলাম স্থানীয় ক্যাডার মফিজ,সেলিম ও পারভেজ সহ কয়েকজন উশৃঙ্খল যুবককে এনে কৌশলে তাকে বাড়ি থেকে বের করে দা,চেনি এবং লাঠি দিয়ে উপর্যপুরি আঘাত করে। আব্দুল হালিম জানান,ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। এর পরবর্তীতে তিনি আর কিছুই মনে করতে পারছেন না বলে দাবী আব্দুল হালিমের।আব্দুল হালিম এখন হাসপাতালের বেডে মুমূর্ষ অবস্থায় আছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category