৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

তিননদী পরিষদের অনুষ্ঠানে কুমিল্লা আইডিয়াল কলেজের অংশগ্রহণ….newscast24tv

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩,
  • 508 Time View

হালিম সৈকত।।

মাতৃভাষা আন্দোলনের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মকে জানানোর জন্য দীর্ঘ ৪০ বছর ধরে তিননদী পরিষদের আয়োজনে নগর উদ্যান জামতলায় একুশ দিনব্যাপি অনুষ্ঠান মালার এগারতম দিনে কুমিল্লা আইডিয়াল কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিননদী পরিষদের সভাপতি সাংবাদিক আবুল হাসানাত বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের পর অধ্যাপক রাহুল তারণ পিন্টু এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। এতে প্রধান অতিথি ছিলেন— কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারি, বিশেষ অতিথি ছিলেন— কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তারিকুর রহমান জুয়েল, শশীদল আলহাজ¦ আবু তাহের কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক নাইমা আক্তার, সুফিয়া আক্তার, ফয়েজুল হাসান বাবু, সুনীল চন্দ্র দাস। দ্বিতীয় পর্বে কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় দেশের গান পরিবেশন করেন তাসলিমা আক্তার ইভা, ভাষার জন্য যুদ্ধ হল কবিতা আবৃতি করেন মুনতাসির মাহমুদ রাফি, একাত্তরের মা জননী গানের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেন কাজী সাতপিয়া শামীম, রোকসানা আক্তার শান্তা, নূর হোসেন, অতনু ধর। যদি রাত পোহালে শুনাযেত বঙ্গবন্ধু মরেনি এই গানের সাথে নৃত্য পরিবেশন করেন ফারজানা আক্তার ইভা, স্নেহা নূর, অর্পিতা পোদ্দার দে তালি বাঙ্গালি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মালিহা, মাহমুদ হাসান, অনিক সুত্রধর এছাড়াও জাকিয়া সুলতানা, তাসপিয়া আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category