৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:৩৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

আগস্টের তৃতীয় সপ্তাহে হতে পারে এসএসসি,১১,২৬৮ পরীক্ষার্থীর বই ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৫, ২০২২,
  • 278 Time View

ফজলুল হক জয় ।।

সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যার কারণে এসএসসি ও দাখিলের মোট ১১,২৬৮ পরীক্ষার্থীর পাঠ্যবই ক্ষতিগ্রস্ত হয়েছে;যাদেরকে দেওয়া হবে নতুন বই।

বই দেয়ার কমপক্ষে দুই সপ্তাহ সময় দিয়ে শুরু হবে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা।

এই পরিক্ষা নিয়ে ১৭ জুলাই সাংবাদিক সম্মেলন ডেকেছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ওই সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানা যেতে পারে। আর আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে এনসিটিবি এর তত্ত্বাবধানে বই তুলে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু প্রতিষ্ঠান এখনো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোথাও কোথাও শিক্ষার্থীরা এখনো বাড়ি ফিরতে পারেনি। কতজন পরীক্ষার্থীর বইপত্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, পরিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর অন্তত দুই সপ্তাহ পর শুরু হবে পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category