৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

এলাহাবাদ কলেজের সভাপতি হলেন ব্যারিস্টার রেজভিউল আহসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 421 Time View
Oplus_0

এলাহাবাদ কলেজের সভাপতি হলেন ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি

ফজলুল হক জয় ||

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ কলেজের এডহক কমিটির সভাপতি হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী খ্যাত ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান এর আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নুরুন্নবী আলম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য পাওয়া যায়।উক্ত এডহক কমিটির সদস্য সচিব পদে রয়েছেন কলেজটির বর্তমান অধ্যক্ষ এবং অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মোঃ মোস্তাফিজুর রহমান এবং মোঃ আতাউর রহমান।

কলেজের বর্তমান এ কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উক্ত কলেজের শিক্ষক কর্মচারী এবং সংশ্লিষ্টরা।

উল্লেখ্য,ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী শিক্ষা,চিকিৎসা সহ নানাবিদ সামাজিক কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।

যোগাযোগ করা হলে মুঠোফোনের মাধ্যমে তিনি জানান,আমার বাবা ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সী এই দেবিদ্বারের ৪ বারের এমপি ছিলেন। তিনি শিক্ষা এবং চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে অসংখ্য সামাজিক এবং জনহিতকর কাজ আগেও করেছেন অদ্যাবধি করে যাচ্ছেন।ইনশাআল্লাহ আমার বাবা এবং আমার সর্বাত্মক চেষ্টা থাকবে দেবিদ্বারের জনকল্যাণে কাজ করা।এ সময় তিনি সবার দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category