ফলাফলের শীর্ষে কুমিল্লার মেয়ে এড. আইরিনের “আইরিন ‘ল’ একাডেমি
ফজলুল হক জয় ||
ফলাফলের শীর্ষে কুমিল্লার মেয়ে এড. আইরিনের “আইরিন ‘ল’ একাডেমি। এ বছর আইনের শিক্ষার্থীদের জন্য “আইরিন ল একাডেমি” কোচিং সেন্টার থেকে প্রিলি পরীক্ষায় একজন ব্যতীত প্রতিষ্ঠানটি থেকে বাকি সকল ছাত্র-ছাত্রী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এতে উচ্ছ্বাস এবং সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন,এ প্রতিষ্ঠানটিতে অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠদান করানো হয় যার ফলশ্রুতিতে প্রতি বছরের ন্যায় এবারও সফলতা পায় প্রতিষ্ঠানটি।
আইরিন ল একাডেমির স্বত্বাধিকারী এডভোকেট আইরিন বলেন, আমার উদ্দেশ্য একটাই আমার শিক্ষার্থীদের কে শতভাগ সফলতা এনে দেয়া আর এতেই আমি আত্ম তৃপ্তি পাই।তিনি প্রতিষ্ঠানটার উত্তরোত্তর সফলতা জন্য সবার দোয়া কামনা করেছেন। উল্লেখ্য,’আইরিন ল একাডেমি ‘ আইন পেশায় ক্যারিয়ার গড়তে চাওয়া শিক্ষার্থীদের সনদ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একটি কোচিং সেন্টার যা কুমিল্লার পুলিশ লাইনে অবস্থিত এবং এটা এটি প্রতিষ্ঠা করেছেন কুমিল্লার মেয়ে এডভোকেট আইরিন।