বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

কুমিল্লা ৫১ মামলা

Reporter Name
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে সাবেক সংসদ সদস্যসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে সোমবার মামলাটি দায়ের করেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ১৬০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় বাস ও মাইক্রোবাসে এসে ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করা হয়। এতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন এবং সরকারবিরোধী স্লোগান দেন। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হয়েছে বলে অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, মিছিল থেকে ৪৮ জনকে আটক করা হয়। পরে সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ।

পুলিশ জানায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল পিয়াস ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীর অর্থায়ন ও নির্দেশনায় আসামিরা মিছিলে অংশ নেন বলে তদন্তে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মামলার অভিযোগে ৫০ নম্বরে ছাত্রলীগের পিয়াস ও ৫১ নম্বরে আওয়ামী লীগ নেতা রুমীকে অভিযুক্ত করে তাদের পলাতক দেখানো হয়েছে। আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য নিতে পারেনি সমকাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host