১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৩৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

লালমাইয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী র‌্যালী উৎসব উদ্যাপিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৯, ২০২২,
  • 243 Time View

দেবব্রত পাল বাপ্পী।।

‘‘ শুভ শুভ শুভ দিন শ্রী কৃষ্ণের জন্মদিন, কৃষ্ণস্ত ভগবান স্বয়ম‘‘
এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও বিশ^াম্ভর মন্দির প্রাঙ্গণে শুক্রবার (১৯ আগষ্ট) সকালে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী ৫২৪৮তম উৎসব, র‌্যালী উদ্যাপিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ লালমাই উপজেলা শাখার আহ্বায়ক বাবু চন্দন মজুমদার পুলকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম। ধর্মীয় আলোচক ছিলেন- শ্রীকাইল সরকারি কলেজের সাবেক অধ্যাপক শ্রী শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার সভাপতি বাবু জ্যোতিষ সিংহ খোকন, ১নং বাগমারা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রাখাল দেবনাথ রনি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ লালমাই উপজেলার শাখার সাবেক সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক, সাবেক সাধারণ সম্পাদক পুলিন দেবনাথ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মজুমদার, দামোদর সংঘ সভাপতি স্বপন নাথ ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ লালমাই শাখার আহবায়ক কমিটির সদস্য সঞ্চয় শর্মা।

উল্লেখ্য জন্মাষ্ঠমীর র‌্যালীটি উদ্বোধক লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম উপস্থিতিতে বাংলাদেশ পূজা উদ্যাপন আহবায়ক কমিটিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভক্তবৃন্দ বাগমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে এসে শেষ করেন। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category