১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৬:১৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

নাঙ্গলকোটে মির্জা ফখরুলের জনসভায় গফুর ভূঁইয়ার সমর্থনে জনস্রোত

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩১, ২০২৪,
  • 332 Time View
Oplus_1026

ফজলুল হক জয়।।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত জনসভায় সাবেক এমপি গফুর ভূইয়ার সমর্থনে ব্যাপক জনস্রোত লক্ষ্য করা গেছে।

৩১ আগস্ট (শনিবার) কুমিল্লার বিভিন্ন জায়গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি উপলক্ষে কুমিল্লায় আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্ব নির্ধারিত এই কর্মসূচি উপলক্ষে কুমিল্লার বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুনে ছেড়ে যায়।

সকাল ১১ টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমাই উপজেলার ছোট শরীফপুর হাই স্কুলে জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি অসহায় এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বিকেল ৩ঃ৩০ মিনিটে বিএনপি’র মহাসচিব নাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এ সময় সাবেক এমপি গফুর ভূঁইয়ার সমর্থনে এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। এ সময় সাবেক এমপি গফুর ভূঁইয়া সবাইকে শান্ত থাকার আহ্বান করেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া সহ বিভিন্ন স্তরের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category