১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৪:২৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

কুমিল্লায় নারী বাইকারদের মিলন মেলা;অংশগ্রহণ করেছে প্রায় ৩০০ বাইকার

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৭, ২০২৩,
  • 212 Time View

ফজলুল হক জয় ।।

‘সেফটি ফর দ্য উইমেন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘আন্তর্জাতিক উইমেন্স রাইড ডে’ উপলক্ষে কুমিল্লায় নারী বাইকারদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার কুমিল্লার গোমতীর পাড়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

জানা যায়,শনিবার বিকেলে জেলার বিভিন্ন জায়গা থেকে লেডি বাইকাররা
টাউনহল মাঠে একত্রিত হন।টাউনহল মাঠ থেকে রাইডাররা স্কুটি এবং বাইক রাইড করে নগরীর পুলিশ লাইন হয়ে অনুষ্ঠানস্থল গোমতী নদীর পাড়ে পৌঁছেন।সেখানে বাইকারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং এবং দিক নির্দেশনা দেন কুমিল্লার ‘লেডি বাইকার’স ট্রেনিং ক্লাব ইয়ামাহা’ এর স্বত্বাধিকারী এবং প্রশিক্ষক স্বপ্নীল সুলতানা।তিনি তার বক্তব্যে জানান, ব্যস্ততম এই যুগে নারীরা এখন স্কুটি এবং বাইক বেছে নিয়েছে যার মাধ্যমে সময়ের অপচয় অনেকাংশেই রোধ করা যায়।স্বপ্নীল সুলতানা বলেন,নারীরা যাতে সামনে এগিয়ে যেতে পারে সে বিষয়টি মাথায় রেখে তিনি ২০১৮ সাল থেকে তার এই ট্রেনিং সেন্টারটি পরিচালনা করে আসছেন। যেখান থেকে নারীদের দক্ষ রাইডার হিসেবে গড়ে তোলা হয়।তিনি আরো জানান, তার এই ট্রেনিং সেন্টারে বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪০০ জন।তিনি তার বক্তব্যে ইয়ামাহ কোম্পানিকে এই আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category