১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:২৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

শেখ হাসিনার বুদ্ধিতে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হয়েছে ——–তাজুল ইসলাম এমপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৬, ২০২৩,
  • 196 Time View

লাকসাম প্রতিনিধি।।
দেশের বিরুদ্ধে কোন অপপ্রচার করতে পারবেন না। শেখ হাসিনার বুদ্ধিতে আজ বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হয়েছে। আমরা ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ চাই না। আমরা সমাজে ন্যায় সু-শাসন প্রতিষ্ঠা করতে চাই। আগামী প্রজন্মকে শুক্তশালী হিসাবে গড়ে তুলতে হবে। মাদকমুক্ত নির্মল করার জন্য সকল জনপ্রতিনিধিকে দায়িত্ব নিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেয়ার ভাবে হবে তাই আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। লাকসাম পৌরসভার বঙ্গবন্ধু অডিটরিয়াম হল রুমে শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মোঃ তাজুল ইসলাম এমপি ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
লাকসাম ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে লাকসাম ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ শামীম আলম, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান বিপিএম, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হির, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী সহ ইউনিয়ন চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কাউন্সিলর, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পিন্টু রঞ্জন সাহা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী প্রবীর সাহা, ডাঃ সচীন্দ্র কুমার দাস, কাউন্সিলর হাজী আব্দুল আজিজ, খলিলুর রহমান, অভিজিত সাহা, হাজী মোশারফ হোসেন মজুমদার, জয়নাল হাজানী, সুভাষ বনিক, হুমায়ুন কবির কামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category