২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:২৬| বসন্তকাল|
শিরোনাম:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন

বিএনপি ক্ষমতায় থাকাকালীন দিনে ১৩-১৪ ঘণ্টা লোডশেডিং হতো : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৩, ২০২২,
  • 208 Time View

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির আমলে দেশে লোডশেডিং চলত দিনে ১৩-১৪ ঘণ্টা, কিন্তু বিএনপি নেতারা তাদের সেই অতীতকে ভুলে গেলেও জনগণ তা ঠিকই মনে রেখেছে’ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২ আগস্ট) এক বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, বিদ্যুৎ নিয়ে যারা দুর্নীতির কথা বলেন, তারাই প্রকৃতপক্ষে দুর্নীতির পৃষ্ঠপোষক। শেখ হাসিনা সরকার বিদ্যুৎ নিয়ে দুর্নীতি করলে দেশে ২৫ হাজার ৫৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো না, শিল্পায়নের বিকাশ ঘটত না, অর্থনীতির সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি ঘটত না।

আরও পড়ুন… এই সরকারকে আর সময় দেওয়া যাবে না : ফখরুল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে দেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ছিল ২২০ কিলোওয়াট, যা বর্তমানে দাঁড়িয়েছে ৫৬০ কিলোওয়াট। বর্তমানে দেশে বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত শতভাগ যা ২০০৯ সালের শুরুতে ছিল মোট জনসংখ্যার ৪৭ শতাংশ।

তিনি বলেন, ২০০৯ সালে বিদ্যুৎ উৎপাদন ছিলো ৩ হাজার ২৬৭ মেগাওয়াট, বর্তমানে বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা ২৫ হাজার ৫৬৬ মেগাওয়াটে উন্নীত হয়েছে। তাছাড়া ২০০৯ সালের শুরুতে দেশে বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ছিলো ১ কোটি ৮ লাখ। ২০২২ সালের এপ্রিলে এসে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৭ লাখ।

ওবায়দুল কাদের বলেন, সরকারের এ সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category