১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:৩৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১, ২০২৩,
  • 213 Time View

ফজলুল হক জয়।।

পুলিশের পোশাক পড়ে বান্ধবীকে নিয়ে রিক্সায় বেড়ানোর সময় কুমিল্লায় মো. সাগর হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার( ১ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ভূয়া পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়।
মো. সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলাম এর ছেলে।

পুলিশ সুপার আরো জানান, কিছুদিন পূর্বে সারা দেশে পুলিশ কনস্ট্রেবল নিয়োগে তার চাকুরী হয়েছে বলে বান্ধবীকে জানায়। এসময় পুলিশের পোশাক পড়ে বান্ধবীকে ছবি তুলেও পাঠায়। এরই মধ্যে ওই বান্ধবীকে নৌ-বাহিনীতে চাকুরী দিবে বলে প্রলোভন দেখাতে শুরু করে ওই যুবক। ইতিমধ্যে তার বান্ধবীর কাছ থেকে সকল কাগজপত্রও নিয়ে নেয় সে। ওই বান্ধবীর সাথে চলা ঘনিষ্ট সম্পর্কের অপর বান্ধবীকেও ওই চাকুরী দিবে বলে শুক্রবার পোশাক পড়ে চান্দিনায় আসে সাগর হোসেন।

বান্ধবীকে নিয়ে রিক্সায় যাওয়ার পথে নজরে পড়ে চান্দিনা থানা পুলিশের। এসময় চান্দিনা থানা পুলিশের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছে বলে দাবী করেন ওই যুবক।
তার কথায় গড়মিল থাকায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিতে এ কৌশল নিয়েছে ওই যুবক। এসময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

এছাড়াও কুমিল্লা নগরীর যানজট নিরসন এবং সিএনজি- অটো রিক্সার টোকেন বাণিজ্যের ব্যাপারে বিভিন্ন প্রশ্নের জবাবও দেন পুলিশ সুপার আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
newscast24tv

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category