১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৫৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

ফেলে যাওয়া বৃদ্ধ অসহায় মায়ের পাশে ফ্রেন্ডস ক্লাব

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২,
  • 237 Time View

হালিম সৈকত, কুমিল্লা।।
নাম পরিচয় বলতে না পারা বৃদ্ধাকে হাসপাতালে প্রেরণ ও চিকিৎসার ব্যবস্থা করলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব।
আজ শনিবার বিকাল ৩ টায় মহিলাটি (৬০) তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, ফ্রেন্ডস ক্লাবের প্রধান সমন্বয়ক মো: সবুজ মিয়া, সুহৃদ সদস্য
ইকবাল হোসেন বাবুল, ওয়াছেক মিয়া, অরুণ দাস, পলাশ সরকার, শামীম শান্ত সহ আরও কয়েকজন মিলে মহিলাটিকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন। তার সেবা করার জন্য আরও দুজন মহিলাকেও সাথে পাঠানো। ঔষধপত্র, খাবারসহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করেন সংগঠনটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি দেখে ফ্রেন্ডস ক্লাবকে কিছু করার জন্য আহ্বান করেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। তিনি বলেন, আপনারা বৃদ্ধাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। যদি পরিবারের কোন খোঁজ পাওয়া না যায় তাহলে কোন বৃদ্ধাশ্রমে তাকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করব। সহযোগিতার প্রয়োজন হলে করব। তিনি তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খানকে অবগত করলে তিনি সহযোগিতা করেন।
উল্লেখ্য ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে বৃদ্ধ মহিলাটিকে তিতাস উপজেলার মাছিমপুর খেলার মাঠে কে বা কারা ফেলে যায়। গতকাল রাতে মহিলাটি ওখানেই পড়ে ছিল।
পরিচয় জানার চেষ্টা করা হলে অস্পষ্ট গলায় মহিলাটি বলেন, আমার গায়ে গন্ধ আসে এই জন্য আমার মেয়ে আমাকে এখানে ফেলে যায়। মহিলাটির বয়স আনুমানিক ৬০ বছর হবে। যদি কেউ বৃদ্ধাকে চিনে থাকেন তাহলে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category