৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:২৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

দেশের এক নম্বর হতে হবে কুমিল্লা -এমপি বাহার

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১, ২০২৪,
  • 306 Time View


নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার পক্ষে জাতীয় ঐক্যের দরকার। আগামী ৭ জানুয়ারি ভোট উতসবের মাধ্যমে প্রমান করতে হবে জাতি শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ।
বিশ্ববাসীকে দেখাতে হবে শেখ হাসিনা ই জাতির নেতা। কুমিল্লায় চারিদিকে তাকিয়ে দেখেন, শেখ হাসিনার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, নৌকার পক্ষে কুমিল্লায় গণ জোয়ারে বইছে। কুমিল্লা অনেক ক্ষেত্রে দেশের ১ নম্বর। এবার ভোটে আমরা দেশের ১ নম্বর হতে চাই।
গতকাল সোমবার (১ জানুয়ারি ) এমপি বাহার আমড়াতলী ইউনিয়ন এবং নগরীতে কয়েকটি নির্বাচনী উঠান বৈঠক বক্তব্যে এসব কথা বলেন।
গতকাল সোমবার বিকেলে এমপি বাহার আমড়াতলী ইউনিয়নের আমড়াতলী ও রত্নাবতীতে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। সন্ধ্যায় ১২ নং ওয়ার্ডের অজিতগুহ মহাবিদ্যালয়, রাতে ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নুরপুর এলাকায় আয়োজিত বিশাল বৈঠকে বক্তব্য রাখেন এমপি বাহার।
এসব সভায় হাজী বাহার এমপি আরও বলেন, জনগনের ভোটে জয়ী হয়ে দীর্ঘ ১৫ বছরে উন্নয়ন অগ্রগতিতে জাতির মাথা উচু করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কুমিল্লায় কোন উন্নয়ন বাকি রাখি নাই। এমন কোন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ নেই যেখানে টাকা দেইনি। প্রত্যেকটি প্রতিষ্ঠানপ কয়েক দফা অনুদান দিয়েছি।নিজ দায়িত্ববোধ থেকে কাজ করেছি। এবার সুন্দর কুমিল্লা গড়তে নৌকায় ভোট বিপ্লব ঘটাতে হবে।
এদিকে, কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির পক্ষে গতকাল সোমবার পুরো নির্বাচনী এলাকায় ৪০ টি উঠান বৈঠক ও কমপক্ষে দুই ডজন টিম গণসংযোগ অব্যাহত রেখেছে বলে জানা গেছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category