১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩৫| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

কুমিল্লা শিক্ষাবোর্ডর আয়োজনে আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১১, ২০২৪,
  • 334 Time View

নেকবর হোসেন।।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ নিজামুল করিম বলেছেন,কুমিল্লা শিক্ষা বোর্ডে হাত ধরে শুভ সূচনা হয়েছে দুটি খেলা একটি হলো কাবাডি প্রতিযোগিতা আর একটি হলো হ্যান্ডভলিবল প্রতিযোগিতা। তিনি আরও বলেন,আমরা একটি জাতি চাই, যে জাতি গোটা বিশ্বে সবক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব করবে। এটা হতে পারে সাঁতার,হ্যান্ডবল ক্রিকেট,ব্যাডমিন্টন। যেমন ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্বে প্রতিনিধিত্ব করছে,তেমনি তোমাদের থেকে একজন সাকিব আল হাসান হ্যান্ডবল প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে। ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মান করবো এই শপথ গ্রহণ করে সামনে এগিয়ে যাবো। তিনি হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন শেষে সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
সোমবার (১০জুন) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুলে ও কলেজ মাঠে আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলায় স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ স্লোগানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতার ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া, ইস্পাহানী পাবলিক স্কুলে ও কলেজ উপাধ্যক্ষ মোঃছুফি উল্লাহ।
সভাপতিত্ব করেন ইস্পাহানী পাবলিক স্কুলে ও কলেজ অধ্যক্ষ লেঃ কর্নেল ফারজানা বাসার লিজা,এএফডব্লিউসি, পিএসসি। উপস্থাপনায় ছিলেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল। আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতায় ছেলেদের ৮টি কলেজ, মেয়েদের ৫টি কলেজ অংশগ্রহণ করে।
একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ইস্পাহানী পাবলিক স্কুলে ও কলেজ অধ্যক্ষ লেঃ কর্নেল ফারজানা বাসার লিজা, এএফডব্লিউসি, পিএসসি,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব(একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।খেলার ফলাফল ছেলেদের চ্যাম্পিয়ান কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, রানারআপ শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ।মেয়েদের চ্যাম্পিয়ন – ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ রানার আপ – ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category