২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৪৪| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন হুমায়ুন কবির রনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২,
  • 238 Time View

ফজলুল হক জয়।।

আগামী ৩০ জুলাই কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই নির্বাচনে সহ- সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন একুশে টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি।

দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে সাধারণমানুষ এবং সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ বইছে।মোট ১৭ টি পদের বিপরীতে কুমিল্লার প্রবীণ-নবীন সাংবাদিক মিলিয়ে অনেকেই এই নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতিমধ্যে অনেকেই চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা হয়েছেন।উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, নির্বাচন কমিশনার হিসেবে সাংবাদিক আবুল হাসানাত বাবুল এবং এড. মাহবুবুর রহমান দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক হুমায়ুন কবির রনি এক দশকের উপরে একুশে টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে ইতিমধ্যেই সবার কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।মানুষের দুঃখ-দুর্দশায় সব সময় তিনি কাজ করার চেষ্টা করেন। সাংবাদিকদের কল্যাণে কাজ করতে পছন্দ করেন প্রবীণ এই সাংবাদিক।

নিঃস্বার্থভাবে অনেককেই তিনি দিয়েছেন সাংবাদিকতার হাতে খড়ি।

সঠিক নেতৃত্বের গুণাবলী কারণে কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পরপর তিন বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন সাংবাদিক হুমায়ুন কবির রনি। সংস্কৃতিমনা এই সাংবাদিক নির্বাচিত হলে কুমিল্লা প্রেসক্লাব আরো সমৃদ্ধ হবে বলে অনেক সাংবাদিকরা মনে করছেন।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই কুমিল্লা প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে যা চলবে বিকেল ৩ঃ০০- ৬ঃ০০ পর্যন্ত ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category