৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

কুমিল্লায় শখ মেটাতে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪,
  • 312 Time View

নেকবর হোসেন ও ফজলুল হক জয়।।

কুমিল্লার তিতাস উপজেলায় নিজ গ্রামে হেলিকপ্টারে প্রবাসী দুই ভাই পরিবারকে খুশি করতে এবং নিজেদের শখ মেটাতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ফ্রান্স থেকে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কুমিল্লার তিতাস উপজেলায় নিজ গ্রামের মাঠে অবতরণ করেন।
এ সময় ফ্রান্স প্রবাসী দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। ওই দুই প্রবাসীর নাম বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ। তারা উপজেলার দ্বিতীয় সাতানী গ্রামের মো. জায়েদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১৩ বছর আগে দুই ভাই ফ্রান্সে পাড়ি জমান। এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তারা। কিন্তু এবার হেলিকপ্টারে করে বাড়ি আসলেন।

দুই ভাইকে দেখতে আসা স্থানীয় মো. দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ওরা দুই ভাই হেলিকপ্টারে আসছেন এমন খবরে তাদের দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন।
এ বিষয়ে প্রবাসী বিল্লাল হোসেন জানান, আমরা দুই ভাই দীর্ঘদিন ফ্রান্সে আছি। পরিবারের ইচ্ছার কারণে ও শখ পূরণে হেলিকপ্টারে বাড়ি এসেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category