৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৪০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

কুমিল্লায় অবৈধভাবে ভারত যাওয়ার সময় দুই নারী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১২, ২০২৪,
  • 147 Time View

ফজলুল হক জয়,কুমিল্লা প্রতিনিধি||

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।
আটককৃতরা হলেন, বুড়িচং উপজেলার ভাড়াল্লা ঘাড়ুচো গ্রামের স্বপনের ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (৩৩) ও একই এলাকার শফিক আলমের স্ত্রী সুলতানা আক্তার (২০)। তারা দুজনের কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় (ঝাউতলা) এলাকায় থাকতেন।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় মানব চোরাকারবারী চক্রের সদস্য সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের মো. আব্দুল জলিল (৩০) ও নাছির মিয়ার মাধ্যমে পাচার হওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শুক্রবার সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল তাদের আটক করে। সীমান্ত পিলার ২০৭৮/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর এলাকায় তাদের আটক করা হয়। অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার আদর্শ সদর থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category