৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:২৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

ইফতারের মোরগ পোলাওয়ের সাথে মিললো স্টাপলার মেশিনের পিন

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ৯, ২০২৩,
  • 312 Time View

স্টাফ রিপোর্টার ।।
শনিবার( ৮ এপ্রিল) সন্ধ্যায় ইফতার করার জন্য কুমিল্লা নগরীর কুটুমবাড়ি বিরিয়ানি হাউজ থেকে ৫ পেকেট মোরগ পোলাও আনা হয়। কুমিল্লার বিপনি বিতান ইস্টার্ন ইয়াকুব প্লাজার ব্যাবসায়ী রঙ বেরঙ দোকানের সত্ত্বাধিকারী জিল্লুর রহমান রাশেদ নিজের জন্য এবং দোকানের সহকর্মীদের জন্য কুমিল্লা পুলিশ লাইন মাঠের বিপরীতে এস এ, বারী মার্কেটে অবস্থিত কুটুমবাড়িতে রেষ্টুরেন্ট থেকে ইফতারির জন্য মোরগ পোলাও নিয়ে আসলে তিনি একটি প্যাকেট খুলে দেখেন সারিবদ্ধ ভাবে স্টাপলার মেশিনের ভেতরের অনেকগুলো পিন। না দেখে ভুলক্রমে তা দিয়ে ইফতার করে ফেললে কন্ঠনালীতে পিন আটকিয়ে যেকোন বড় রকমের দূর্ঘটনা ঘটতে পারতো।
ইস্টার্ন প্লাজার দোকানদার জিল্লুর রহমান জানান, তিনি যখন ইফতার করার সময় খাওয়া গুরু করেন তখন খাওয়া অর্ধেক শেষ হওয়ার পর তিনি দেখেন উনার প্লেট এর মধ্যে মোরগ পোলার ভিতর একটি আস্ত স্টাপলার পিনের লাইন ।

এ সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো. আজিজুর রহমান সিদ্দিকী জানান, স্টাপলারের পিন মানুষের কন্ঠনালীতে প্রবেশ করলে অতিরিক্ত ব্লিডিং হয়ে বড় রকমের বিপদ ঘটতে পারে।

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান আমরা এখনো কোন অভিযোগ পাইনি। আভিযোগ পেলে আর অভিযোগের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুটুমবাড়ি বিরিয়ানি হাউজের ম্যানেজার শামীম আহমেদ জানান, আমাদের অসচেতনতায় এমন কাজটি হয়েছে এবং সে তার ভুল স্বীকার করেন। এমন অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।

সাকলাইন যোবায়ের
কুমিল্লা ৯-৪-২০২৩
০১৭১৮৩৭২৬২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category