১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:০০| বসন্তকাল|

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার কমিটিতে আহবায়ক হলেন চাতলপাড়ের আফজাল

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪,
  • 140 Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার কমিটিতে আহবায়ক হলেন চাতলপাড়ের আফজাল

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার ৩৬৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ইংরেজি বিভাগের (২০১৯-২০) সেশনের মো. আফজাল হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে প্রাণিবিদ্যা বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী মো. সজিব উদ্দীন।
রোববার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য ওই কমিটির আহবায়ক মো. আফজাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের মেধাবী মুখ হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category