১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 112 Time View
Oplus_0

বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফজলুল হক জয় ||

বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশন এর বৃহত্তর কুমিল্লা জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে নগরীর একটি রেস্তোরার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী বেলাল আহম্মদ খান। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস. এম মঞ্জুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আরিফ, বুড়িচং শংকুচাইল কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ডাঃ নজরুল ইসলাম শাহীন, সুয়াগাজী ফয়েজ চৌধুরী ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী মোস্তফা মোর্শেদ আহমেদ চৌধুরী, আমীর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ এস্টেট এর মোতওয়াল্লী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হাজী মোহাম্মদ নজরুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন শাকতলা হাজী ইউসূফ আলী ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী মোঃ ওবায়দুল হক ওবায়েদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাঙ্গলকোটের মোতওয়াল্লী আরিফুল আলম নোমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেউরা উত্তরপাড়া জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী মো. এনামুল হক টিপু।

মতবিনিময় সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয় ওবায়দুল হক ওবায়েদ কে। এ সময় সর্বসম্মতিক্রমে কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক পদে মোস্তফা মোর্শেদ আহমদ চৌধুরী এবং সদস্য সচিব পদে ডা: নজরুল ইসলাম শাহীন কে নির্বাচিত করা হয়।

এছাড়াও ভিপি নজরুলকে সভাপতি, এনামুল হক টিপু কে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন সাগরকে সাংগঠনিক সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category