৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৪৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

ফেনীতে চক্ষু সেবায় ভার্ড এর ২৫ বছর পূর্তিতে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১৪, ২০২৩,
  • 447 Time View

ফজলুল হক জয়।।

ফেনীতে চক্ষু সেবায় ভার্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে ফ্রি আই ক্যাম্পের আয়োজন করা হয় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) জেলার সদর উপ‌জেলার দক্ষিণ মজলিশপুরের রিভার্স ক্লাব প্রাঙ্গণে , ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উ‌দ্যো‌গে ও ডাচ্ বাংলা ব‌্যাং‌কের আ‌র্থিক সহ‌যো‌গিতায় ‌বিনামূ‌ল্যে এই চক্ষু চি‌কিৎসা ক‌্যাম্প এর আ‌য়োজন করা হ‌য়। উক্ত ক‌্যাম্পে মোট ১১০ জন চক্ষু রোগী‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা সেবা প্রদান করা হয়। ২২ জন ছানী রোগী‌ থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে ১১ জন ছানি রোগীকে ছানি অপা‌শে‌নের জন‌্য বাচাই ক‌রা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হারেছুল হক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত সকলে এ ধর‌নের মহ‌তি উ‌দ্যোগের জন‌্য ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এবং ডাচ বাংলা ব‌্যাংক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মে‌ডি‌কেল টিম দিনব‌্যা‌পি এ চি‌কিৎসা সেবা প্রদান ক‌রেন।

ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সহকারী হসপিটাল এবং ম্যানেজার( এএফও) জামিউল ইসলাম জানান, ভার্ড কামাল চক্ষু হাসপাতাল ১৯৯৮ সালে সেবার হাত প্রশস্ত করে অদ্যাবধি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।তিনি ‘ভার্ড কামাল চক্ষু হাসপাতালে’র প্রতিষ্ঠাতা কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ ইমরানুল হক কামালের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category