১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৩৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

কুমিল্লার ছেলে হাবিবের ‘গৌরি’ চলচ্চিত্র মুম্বাই ফিল্মফেস্টিভালে নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২,
  • 642 Time View

নিউজকাস্ট ডেস্ক।।

কুমিল্লার ছেলে হাবিবের পরিচালনায় “গৌরি” চলচ্চিত্র মুম্বাই ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়েছে। মুম্বাইয়ের এই চলচ্চিত্র উৎসবটি আয়োজন করেছে Mumbai Short Film Festival। উইংস প্রোডাকশন এর ব্যানারে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “গৌরি” নির্মাণ করেন কুমিল্লা সাতরা’র কৃতি সন্তান তরুণ নির্মাতা এইচ আর হাবিব।

এর আগে হাবিবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “আদুরী” London Lift-Off Film Festival, Left-off global network first time filmmaker এবং আমেরিকার অ্যাঞ্জেলিকা (Angelika) নামক আরেকটি ফেস্টিভালে নির্বাচিত হয়। হাবিব বেশকিছু মিউজিক ভিডিও নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন। বর্তমানে সে আফ্রিকা মহাদেশের বুতসোয়ানার সরকারি টেলিভিশন চ্যানেলে নাটক, বিজ্ঞাপন ও সিনেমা নির্মাণের কাজ করছেন। নির্মাতা জানান- লন্ডন, আমেরিকা, মুম্বাই এর মতো দেশের বড় বড় ফিল্ম ফেস্টিভালে আমার দুইটি কাজ সিলেক্টেড হয়েছে আমি খুবই আনন্দিত। এমন স্বীকৃতি সামনের কাজে আমাকে অনেক অনুপ্রেরণা জোগাবে। তিনি আরো জানান, “গৌরি” চলচ্চিত্রটি কিছুদিন পর দেশের একটি বে-সরকারি ইউটিউব চ্যানেলে রিলিজ পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category