কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নড়বেন তানিম
ডেস্ক নিউজ ||
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নড়বেন আওয়ামী লীগ নেতা নুর-উর-রহমান মাহমুদ তানিম এমনটিই জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে তার এক ঘনিষ্ঠজন।
তিনি বলেন,তানিম কর্পোরেশনের জনগণের জন্য দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন।বিগত কয়েকটি নির্বাচনে তাকে ষড়যন্ত্রমূলকভাবে হারানো হয়েছে।কুসিকের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং ভোটারদের প্রত্যাশা পূরণ করতেই সামনের কুসিক নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এমনটি জানিয়েছেন ওই ব্যক্তি। এ বিষয়ে নিশ্চয়তার জন্য নুর-উর রহমান মাহমুদ তানিমকে ফোন দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।