একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই
ফজলুল হক জয় ||
একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ১ নং কালীর বাজার ইউনিয়নের অধিকাংশ সাধারণ মানুষ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মাঠ জরিপে জানতে চাইলে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন তারা। জানা গেছে,আসন্ন ইউপি নির্বাচনে ১ নং কালীর বাজার ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যেই আলোচনার তুঙ্গে রয়েছেন ফয়েজ আহমেদ মুন্সী। স্থানীয় ভোটারদের মতে, ফয়েজ আহমেদ মুন্সী দীর্ঘদিন ধরে এই ইউনিয়নসহ আশপাশের সাধারণ মানুষকে বিভিন্নভাবে সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন তাই সাধারণ মানুষের চাওয়া তিনি সামনের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এ বিষয়ে জানতে চাইলে ফয়েজ আহমেদ মুন্সির এক ঘনিষ্ঠজন বলেন,সাধারণ মানুষের ভালোবাসা এবং চাওয়া অনুযায়ী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফয়েজ আহমেদ মুন্সী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনশাাআল্লাহ। নিরঙ্কুশ বিজয় নিয়ে চেয়ারম্যান হয়ে সাধারণ মানুষের প্রতি খেদমত আরো জোরদার করবেন মুন্সি বলে জানান তিনি।