২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৬| শীতকাল|
শিরোনাম:
এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নাঙ্গলকোটে ধানের শীষের পক্ষে জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র গণসংযোগ মানিকগঞ্জ-২ আসনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলবো হঠাৎ নীরব সাক্কু;নেপথ্যে কারণ কি? গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ -মেহেদী হাসান পলাশ শত বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভরাসার বহুমুখী স্কুলে সতীর্থদের মিলন মেলা কুমিল্লা থেকে তারেক রহমানের অভ্যর্থনায় ৩০০ ফিটে নেতাকর্মীদের নিয়ে পৌঁছলেন সোহানা শিউলী

চট্টগ্রাম-৪; ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবেন সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,
  • 48 Time View

চট্টগ্রাম-৪; ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবেন সালাহউদ্দিন

ফজলুল হক জয় ||

চট্টগ্রাম-৪ সংসদীয় আসন থেকে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী সালাহউদ্দিন ভোটের মাঠের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

অনুসন্ধানের ভিত্তিতে পাওয়া তথ্য মতে,ক্লীন ইমেজ, নম্রতা- ভদ্রতা,জনপ্রিয়তা, নেতৃত্বের গুণাবলী এবং মানব হীতৈষী ব্যক্তি ইত্যাদি বিবেচনায় সীতাকুণ্ড তথা চট্টগ্রামের এক আলোচিত ব্যক্তিত্বের নাম কাজী সালাহউদ্দিন।

নাম প্রকাশ না করার শর্তে সীতাকুণ্ড তৃণমূলের একাধিক বিএনপি নেতা বলেন,যেখানে বিএনপির নাম করে একটি পক্ষ চাঁদাবাজি, জবরদখলসহ বিভিন্ন অপকর্ম লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই বিএনপি’র নীতি নির্ধারকগণ কাজী সালাহউদ্দিনকে ধানের শীষের কান্ডারী করায় স্বস্তি ফিরে এসেছে এখানকার পুরো এলাকার বিএনপি নেতাকর্মী এবং ভোটারদের মাঝে।তারা মত প্রকাশ করে বলেন,বিএনপি এমন একজন প্রার্থীকে বেছে নেয়ায় ধানের শীষ এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন।তাছাড়া স্থানীয় অনেক নেতাকর্মীদের সাথে আলোচনা করে জানা গেছে কাজী সালাহউদ্দিনের রয়েছে একটি নীরব ভোটব্যাঙ্ক যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে একটি ভালো প্রভাব ফেলবে।

জানতে চাইলে এক সাক্ষাৎকারে কাজী সালাহউদ্দিন বলেন,সারা জীবন এই দলকে লালন করেছি, দলের জন্য কাজ করেছি, দলের বদনাম হোক এমন কোন কাজ কখনো করিনি দল আমাকে মূল্যায়ন করেছে আমি আমরণ কৃতজ্ঞ। তিনি আরো বলেন দল থেকে মনোনীত করায় ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করার জন্যে। এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কাজী সালাহউদ্দিন বলেন,আগামী ফেব্রুয়ারীর ১২ তারিখে সাধারণ ভোটাররা ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে জয়ী করবেন। এ সময় সাংসদ নির্বাচিত হয়ে তিনি এই এলাকার আমূল পরিবর্তনের ঘোষণাও দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category