১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 103 Time View
Oplus_0

দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে

ফজলুল হক জয় ||

দেবিদ্বারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পতাকা তলে-এমন গুঞ্জন এখন সর্ব মহলে।

গেলে জুলাই মাসে হওয়া এনসিপি’র দেবিদ্বার উপজেলা (কুমিল্লা) সমন্বয় কমিটিতে স্থান পেয়েছে আওয়ামী লীগের একাধিক সক্রিয় কর্মী।এ বিষয়টি এখন নতুন করে সামনে এসেছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। জানা গেছে,এ উপজেলার স্থানীয় এনসিপির নেতারা কেন্দ্রীয় এক নেতার যোগ সাজেসে আওয়ামী লীগের ভোট ভাগিয়ে নিতে বিভিন্ন শর্তে তাদেরকে দলে ভিড়াচ্ছেন। এ নিয়ে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।নাম প্রকাশ না করার শর্তে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দই বলছেন,যে উদ্দেশ্যে ৫ আগস্ট মৃত্যুর মুখে থেকে আন্দোলন করা হয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যেই ব্যর্থ হতে যাচ্ছে।অনেকেই বলছেন, এন সি পি’র কেন্দ্রীয় নেতারা যারা ফ্যাসিস্ট রোধে কাজ করে যাচ্ছেন স্বয়ং তারাই ক্ষমতার লোভে তাদের ঘনিষ্ঠ দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন।তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দেবিদ্বার উপজেলা কমিটি।

এ কমিটিতে আওয়ামী লীগের সাবেক এমপি রাজীব মুন্সির ঘনিষ্ঠ এক কর্মী আমির হোসেন এবং আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আবুল বাশার সরকার সহ একাধিক আওয়ামী কর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন,এটা নিঃসন্দেহে এনসিপির একটি অপরিপক্ক সিদ্ধান্ত যা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি অশনি সংকেত।

নাম প্রকাশ না করার শর্তে দেবিদ্বারের সাধারণ অনেক ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, ভোটের মাঠে এনসিপি শূন্য অবস্থায় রয়েছে সেজন্য তারা দিশেহারা হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানীর স্বরূপ,দেবিদ্বারের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

এসব বিষয়ে কথা বলতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে কল দেওয়া হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category