১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

কুমিল্লায় কৃষকদের মাঝে ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪,
  • 217 Time View

ফজলুল হক জয় ||

কুমিল্লায় কৃষকদের মাঝে ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ /২০২৪-২৫ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত জেলার আদর্শ সদর উপজেলার বিঘা প্রতি ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রতি কৃষকের মাঝে বিঘা প্রতি ২ কেজি হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: তানজিলা ফেরদৌসি, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: ফারজানা রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রিয়াদ হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা রহমান জলি,বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষকবৃন্দ।উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় সর্বমোট ৫,০৭,৫৫০/- উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category