৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার জমি দখল করতে অত্যাচার ভাতিজার

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪,
  • 299 Time View

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার জমি দখল করতে অত্যাচার ভাতিজার

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে নুরু মিয়ার বাড়ির জমি জোর পূর্বক দখল করে সেখানে খড়ের স্তুপ রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মোঃ জিল্লুর রহমান ও তার লোকজনের উপর। ভুক্তভোগী ৮০ বছরের বৃদ্ধ নুরু মিয়া উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মৃত সয়দর আলীর ছেলে। অভিযুক্তগণ একই গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ মুর্শিদ মিয়া,মো. রমজান মিয়া ও মো. জিল্লুর মিয়া ও তার লোকজন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মোঃ নুরু মিয়া তারি ভাতিজা মোঃ জিল্লুর রহমান গং দের সাথে জমি সংক্রান্ত দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।

নুরু মিয়ার ছেলে রতন মিয়া বলেন, আমার জমিতে জোর করে দখল করেছেন মোঃ জিল্লুর রহমান । এ কাজে বাঁধা দিতে গিয়ে কয়েকবার হামলার শিকার হয়েছি। একই সাথে তাদের লোকজন আমার বাড়িতে থাকা বাবা মা এমনকি আমার ক্লাস টেনে পড়া মেয়েকে পর্যন্ত মারধর করেছে।তাদের গালমন্দ হুমকিসহ নানা ভাবে হয়রানির জন্য আমরা ঘর থেকে বের হতে পারিনা । তাদের ভয়ে ঘর থেকে বের হতে হিমশিম খাই, জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।

মোঃ জিল্লুর রহমান বলেন,আমার জায়গা তারা দীর্ঘদিন ভোগ করছে।গ্রামের সালিশ সর্দারগণ নিয়া বৈঠক করছি। আমার জায়গা আমি পাইছি। তারা জায়গা ছাড়তাছেনা।আমার প্রাপ্য টুকু পাচ্ছি না। সালিসি দরবার অমান্য করে মামলা দিচ্ছে।

এ প্রসঙ্গে ইউপি সদস্য সাজু মিয়া বলেন, এ নিয়ে উভয়ই পক্ষের সম্মতিতে কয়েক দফায় স্থানীয় সালিসি দরবার করা হয়েছে।উভয়পক্ষ বিচারসহ নির্দেশ মানলেও কিছুদিন যেতে না যেতে আবারও অমান্য করে নিজেদের মত প্রশাসন ও আদালতে দৌড়াদৌড়ি করছে বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category