১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৫৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

লালমইয়ে নৌকা প্রার্থীর উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩,
  • 212 Time View

লাকসাম প্রতিনিধি।।

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

সোমবার (১৩ মার্চ) বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী আলহাজ¦ মোঃ কামরুল হাসান শাহীন প্যানেলে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৭নং বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারপার্সনও অর্থ মন্ত্রী আ.হ.ম লোটাস কামালের কন্যা নাফিসা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আদর্শ সদর দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার (ফুটবল), ইউপি চেয়ারম্যান মোঃ মালেকসহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭নং বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের মজুমদার।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ৭নং বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু মানিক মজুমদারমহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতীলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category