৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

লাকসাম আউশপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৩, ২০২২,
  • 618 Time View

কুমিল্লার লাকসাম আউশপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

১৬ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের আউশপাড়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আউশপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এ,কে,এম ওবায়দুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোশাররফ হোসেন কাঞ্চনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আবু তাহের, সাবেক পোস্ট মাস্টার হাশেম উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, আরবি প্রভাষক মুফতি মোঃ এহসানুল হক জেহাদি আল মুজাদ্দেদী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, দুদু মিয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা অহিদুর রহমান, মেম্বার আবু সায়েদ, পল্লী চিকিৎসক মোজ্জাকের হোসেন, সমাজ সেবক জুনায়েদ হোসেন, আওয়ামীলীগ নেতা এমরান হোসেন, এহসান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ও শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

এসময় তিনি বলেন আউশপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় দীর্ঘদিন পর সুন্দর একটি শিক্ষামূলক অনুষ্ঠান হওয়া আমি আনন্দিত। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এ শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ছাত্র-ছাত্রী লেখাপড়া করেছে। এ প্রতিষ্ঠানে একটি নতুন ভবন নির্মাণের জন্য আমি দাবি করবো।

তিনি আরো বলেন, নিয়ম মেনেই সবাইকে মাদ্রাসায় আসতে হবে। আমাদের বড় মানুষ হওয়ার জন্য এখন থেকেই প্র্যাক্টিস করতে হবে। এছাড়াও তরুণ প্রজন্ম খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক সেবন ও সামাজিক অপরাধ কমে আসবে। তোমরা যাঁরা শিক্ষার্থী রয়েছো কেউ মোবাইল ফোন ব্যবহার করবেনা। তোমাদের আলোতে উজ্জ্বল হবে সমাজ, আলোকিত হবে তোমাদের অভিভাবক। তোমাদের মতো মেধাবীদের হাত ধরে ২০৪১ সালে আধুনিক রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category