১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪৫| বসন্তকাল|
শিরোনাম:
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আইয়ুব আলী

বিএনপি মানুষের উন্নয়নে কাজ করে-তারেক মুন্সি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪,
  • 140 Time View

ফজলুল হক জয়||

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব ও দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এফ এম তারেক মুন্সী বলেন,জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।মানুষের কল্যাণে কাজ করে আমি তৃপ্তি পাই।আমার দল বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য গত ১৫-১৬ বছর ধরে যুদ্ধ করেছে।গত ৫ আগস্ট সে যুদ্ধে আমরা জয়ী হয়েছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে মানুষর সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে।

তারেক মুন্সী বলেন, এই দেবিদ্বারের মানুষ বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের ভোটার বিহীন জনপ্রতিনিদের দ্বারা অতিষ্ঠ ছিল। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা সব সময় মানুষের অধিকার, বঞ্চনা নিয়ে কথা বলেছি।রাজপথে থেকে দলের জন্য সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি।ভবিষ্যতেও ইনশাল্লাহ আমার আর মানুষের জন্য কাজ করে যাব।

তিনি বলেন,দল যদি আমাকে যোগ্য মনে করেন এবং জনগণ যদি চায় আমি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক।মূলত,জনগণের সেবা করার জন্যই নির্বাচন করতে চাই।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তারেক মুন্সি বলেন,আমাদের দলের এক্টিং প্রেসিডেন্ট দেশ নায়ক তারেক রহমান অন্তবর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছেন।আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস খুব দ্রুততম সময়ের মধ্যেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। এবং নিশ্চয়ই সে নির্বাচনে দেশের জনগণ বিএনপিকেই বেছে নিবেন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জনসাধারণের প্রতি তার বার্তা হল, হানাহানি মারামারিতে লিপ্ত না হয়ে হাতে হাত রেখে দেবিদ্বারের জন্য কাজ করতে হবে।তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,অতীতের দিনগুলোতে যারা দেবতারের মানুষের সুখে দুঃখে পাশে ছিল,তাকেঅ তারা বেছে নেবে।

৪ নভেম্বর (সোমবার) সাংবাদিক ফজলুল হক জয়ের উপস্থাপনায় এক সাক্ষাৎকারে এক বক্তব্য প্রদান করেন কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এএফএম তারেক মুন্সী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category