২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:০২| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

দীর্ঘ ১০ বছর পর হাজীগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪,
  • 125 Time View

দীর্ঘ ১০ বছর পর হাজীগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন হয়েছে

চাঁদপুর প্রতিনিধি||

চাঁদপুর জেলার অর্থনীতি ও রাজনীতির মেরুকরণ হিসাবে পরিচিত হাজীগঞ্জ উপজেলা আগে থেকেই বেশ পরিচিত। তার মাঝে গত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও আগুনে পুড়ে দেয়। দীর্ঘ ১০ বছর পর হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দলীয় অফিসের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে পুনরায় চালু হলো।

২০ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যেদিয়ে উদ্বোধন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলালের পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সাবেক সহ সভাপতি সিরাজ খাঁন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, সাবেক সহ সভাপতি আবুল খায়ের মৃধা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু প্রমুখ।

এসময় পৌর বিএনপির আহবায়ক মজিবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমান হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category