৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:৫৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়;বিরক্ত গ্রাহকেরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩,
  • 482 Time View

নিউজ ডেস্ক।।

গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার কিছু পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণফোনের গ্রাহকেরা নেটওয়ার্ক পাচ্ছেন না। গ্রামীণফোন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের দুইটি জায়গা এবং টাঙ্গাইলের একটি জায়গায় সড়ক উন্নয়নের কাজের সময় বুলডোজারে গ্রামীণফোনের ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে এ সমস্যা দেখা দিয়েছে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, ‘ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

কত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে এ প্রশ্নের উত্তরে খায়রুল বাশার বলেন, দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিষয়টিকে। তবে কত সময় লাগবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও জানিয়েছে গ্রামীণ ফোন। সেখানে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আলোচনা চলছে। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে বিপর্যয়ের কারণ জানতে চাইছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category