১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৪০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন

কুমিল্লা সিটি কর্পোরেশনের এক হাজার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষনা

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ৩০, ২০২৪,
  • 174 Time View

ফজলুল হক জয়।।

উন্নয়ন অনুদান ও নিজস্ব আয়ের ওপর ভর করে এক হাজার ৪৪ কোটি টাকার বাজেট দিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।
২০২৪-২৫ অর্থবছরে বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার টাকা আর উন্নয়ন অনুদান থেকে আসবে ৮৩৫ কোটি ৫৫ লাখ টাকা। প্রারম্ভিক তহবিল দেখানো হয়েছে ১২৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকা।
রোববার (৩০ জুন) দুপুরে নগরের ভবনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের মেয়র ডাক্তার তাহসান বাহার সূচনা। পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক মোঃ মাসুদুর রহমান।
এ সময় সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, মোঃ মঞ্জুর কাদের মনি, কাউছারা বেগম সুমিসহ ওয়ার্ড কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা নিরসনসহ বাজেটে উন্নয়নখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনা, মশকনিধন, পানি সরবরাহ,বৃক্ষরোপনসহ সব খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বরাদ্ব বৃদ্ধি পেয়েছে বেতন-ভাতা খাতেও।
উন্নয়ন অনুদানের উপর নির্ভরতাঃ কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তাহসিন বাহার সূচনা দায়িত্ব গ্রহন করেন প্রায় তিন মাস হয়েছে। এটি তাঁর প্রথম বাজেট। এর আগের মেয়র প্রয়াত আরফানুল হক রিফাতের বাজেট ছিলো ৭১৮ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকা। গেল বারের চেয়ে এবার বাজেটের আকার বেড়েছে। গেল বারের মত এবারও বাজেট উন্নয়ন অনুদানের উপর নির্ভরশীল। ২০২৪-২৫ অর্থবছরে এক হাজার ৪৪ কোটি টাকার বাজেটে উন্নয়ন অনুদান ৮৩৫ কোটি ৫৫ লাখ টাকা।
সবচেয়ে বেশি ব্যয় উন্নয়ন খাতেঃ বর্তমান মেয়রের প্রথম বাজেটে সবচেয়ে বেশি ব্যয়ের খাত হচ্ছে উন্নয়ন খাতে। এতে ব্যয় হবে ৯৬৮ কোটি এক লাখ ২৫ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category