৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ দশমিক ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪,
  • 148 Time View

ফজলুল হক জয় ||

কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৪ সালে ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলায় শতভাগ পাস করেছে ১০টি কলেজ। কোনো শিক্ষার্থী পাস করেননি, এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে চারটি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান ড. নিজামুল করিম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category