১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১৬| হেমন্তকাল|
শিরোনাম:
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি নির্বাচিত হলেন বুড়িচংয়ের কামরুল হাছান বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ আমি হোমনার ভাড়াটিয়া নই এখানে আমার বাড়ি এবং আমি হোমনারই ভোটার -সেলিম ভূঁইয়া তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার

কুমিল্লার ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ৪৯ ছানি রোগীকে চিকিৎসা প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২৩, ২০২৩,
  • 526 Time View

ফজলুল হক জয়।।

চক্ষু সেবায় ভার্ড – এর ২৫ বছর ( ১৯৯৮ – ২০২২) পূর্তি উপলক্ষে কুমিল্লার ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগ ৪৯ দরিদ্র অসচ্ছল ছানি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার (২১ জুন) ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এর উদ্যোগে এবং DBBL এর অর্থায়নে ৩৬ অস্বচ্ছল দ‌রিদ্র ছানি রোগী‌কে বিনামূল্যে এবং ১৩ জনকে স্বল্প মূলে ফ্যাকো ও এস আই সি এস সহ সর্বমোট ৪৯ জন ছানি রোগীকে চো‌খের ছা‌নি অপা‌রেশন করা হ‌য়।

হাসপাতালের সি‌নিয়র চক্ষু বি‌শেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ দ্বারা উন্নত প্রযু‌ক্তি‌তে লেন্স সং‌যোজ‌নের মাধ‌্যমে সফলভা‌বে রোগীদের অপা‌রেশ‌ন সম্পন্ন হয়।

তিনি জানান,অপারেশন হওয়ার পর সকল রোগী স্বাভা‌বিক দৃ‌ষ্টি ফি‌রে পে‌য়েছেন। রোগী, রোগীর অভিভাবক সহ সক‌লেই স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন এবং ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এবং DBBL এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

উল্লেখ্য,কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এমরানুল হক কামাল ১৯৯৮ সালে সেবার ব্রত নিয়ে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন।জানা যায়,প্রতিষ্ঠার পর থেকেই অদ্যাবধি এই ভার্ড কামাল চক্ষু হাসপাতাল বিভিন্নভাবে অসচ্ছল রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category