৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:০৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪,
  • 192 Time View

এন.সি জুয়েল, কুমিল্লা

জাতীয় সাংবাদিক সংস্থা’র (জেএসএস) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় কুমিল্লায় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার উদ্যোগে সকাল থেকে সারাদিনব্যাপী কুমিল্লার কোটবাড়ি শালবনস্থ বনছায়া রিসোর্টে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোঃ শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেদ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা গবেষক সাংবাদিক শাহাজাদা এমরান, কুমিল্লার কেটিসিসির চেয়ারম্যান জোনায়েদ সিকদার তপু, জাতীয় সাংবাদিক সংস্থা’র কুমিল্লা জেলা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ওমর ফারুকী তাপস। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শাখা কমিটির সহ- সভাপতি মোঃ বাবর হোসেন, জুয়েল রানা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এন.সি জুয়েল, কামরুল ইসলাম, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি এম কে আই জাবেদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী। এসময় জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটির ও ১৭ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১০৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটা, মহিলা সাংবাদিকদের জন্য চেয়ার খেলা, ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শেষে অতিথিদের হাত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। মধ্যাহ্ন ভোজ শেষে ফটোসেশান, শালবন বিহার, ময়নামতি জাদুঘর ও ম্যাজিক প্যারাডাইস পরিদর্শন করা হয়।
উল্লেখ্য, “সকল সাংবাদিকদের আস্থা” ‘জাতীয় সাংবাদিক সংস্থা ‘। জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৪৩ বছর ধরে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত পদ মর্যাদা সংরক্ষণ ও সাংবাদিকদের কল্যাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক একটি নিবন্ধিত দেশব্যাপী জাতীয় সাংবাদিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category