৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৫৪| বসন্তকাল|
শিরোনাম:
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আইয়ুব আলী

দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
  • 29 Time View

দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন

ফজলুল হক জয় ||

দেবিদ্বারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা -৪ ( দেবিদ্বার) সংসদীয় আসনের সাবেক চারবারের সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি পুত্র ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে এক বিশাল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা হলের সামনে থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউনটি দেবিদ্বারের কয়েকটি ইউনিয়ন পদক্ষিণ করে পৌরসভার নিউমার্কেটে গিয়ে শেষ হয়।

জানা গেছে, দেবিদ্বারের চলমান পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুনরায় ঐক্যবদ্ধ ও সক্রিয় করার নিমিত্তে এমন আয়োজন করা হয়েছে।

দেবিদ্বার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল সরকার, সাবেক সহ- সভাপতি মোশাররফ ভূইয়া সহ দেবিদ্বারের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানের আদেশ-নিষেধ পালনে আমরা বদ্ধপরিকর। দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন সে পরিকল্পনাকে বাস্তবায়নে আমরা দেবিদ্বার বিএনপি ঐক্যবদ্ধ।
এসময় ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করে আরও বলেন কোন অসাধু চক্র দ্বারা দেবিদ্বার বিএনপিকে ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না। অতীতের ভুল- ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে দেবিদ্বারের নেতাকর্মীরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

শোডাউন শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে জানিয়ে উপস্থিত সবাইকে দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণের অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category