১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:৩৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পরীক্ষার্থীকে কাঁধে করে হলে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা মানিক নগরীর মশা নিয়ন্ত্রণে সফল হয়েছেন প্রশাসক টিপু বরুড়ায় হাফেজ আব্দুল হালিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

মাত্রার ভূমিকম্পে ঢাকায় ৩ লাখ প্রাণহানির শঙ্কা, উদ্ধার প্রস্তুতি নগন্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩,
  • 483 Time View

রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ধ্বসে পড়বে কয়েক হাজার ভবন, মৃত্যু হবে অন্তত দুই থেকে তিন লাখ মানুষের। তবে সে তুলনায় বাংলাদেশের উদ্ধার প্রস্তুতি একেবারেই নগন্য।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ইন্টারন্যাশনাল সার্চ এন্ড রেসকিউ অ্যাডভাইজারী গ্রুপ আয়োজিত উচ্চ পর্যায়ের কর্মশালায় এমন আশঙ্কার কথা বলেছেন বক্তারা।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্র্যাক সিডিএম এ ইউএনডিপি আয়োজিত কর্মশালায় অংশ নিয়েছেন সরকারের নীতিনির্ধারক ছাড়াও সেনাবাহিনীসহ উদ্ধারকারী সংস্থার প্রতিনিধিরা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ সশস্ত্র ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ প্রসেনজিৎ চাকমা।

দুর্যোগ বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ বরাবরই উচ্চ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। ২০০৯ সালের এক গবেষণায় দেখা গেছে উচ্চমাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকায় ৭২ হাজার ভবন ধ্বসে পড়ার আশঙ্কা ছিল। তবে এতদিনে যা বহু অংশে বেড়েছে।

কারণ সিলেটের জৈন্তা এলাকার ডাউকি ফল্ট ইতোমধ্যে ছয় মিটার বিচ্যুতি হয়েছে। আর সেই ঝুঁকিকে আরো বাড়িয়ে দিয়েছে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ। কারণ অধিকাংশ ভবনই ভূমিকম্প সহনশীল নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category