চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আইয়ুব আলী
ফজলুল হক জয় ||
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগম হয়ে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী মাঠ। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে কৌশলে চালাচ্ছেন তাদের প্রচারণা। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করবে সরকার।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। চেয়ারম্যান পদে যে সমস্ত প্রার্থীরা আলোচনায় রয়েছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন সদর উপজেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আইয়ুব আলী। গুঞ্জন রয়েছে দলীয় সমর্থন পেতে ইতিমধ্যেই তিনি জেলার নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ রক্ষা করছেন এবং মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।