২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৫৪| বসন্তকাল|

বরুড়ায় UNO’র সাথে মোতায়াল্লী সমিতির মত বিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২০, ২০২৪,
  • 122 Time View
Oplus_0

ফজলুল হক জয়||

কুমিল্লার বরুড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার(UNO) এর সাথে মোতায়াল্লী সমিতি বরুড়া উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মোতাওল্লী সমিতি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও মোতাওয়াল্লী সমিতি বৃহত্তর কুমিল্লা জেলা শাখা’র সভাপতি অধ্যক্ষ কাজী বেলাল আহাম্মদ খাঁন।

মোতাওয়াল্লী সমিতি বরুড়া উপজেলা শাখার সভাপতি স্বাগত বক্তব্যে উপজেলার ওয়াকফো এস্টেটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জরুরী সমাধানকল্পে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং উপস্থিত মোতাওল্লীদের উদ্দেশ্যে দিকনির্দেশেনামূলক বক্তব্য প্রদান করেন এবং সৃষ্ট সকল সমস্যার সমাধানে আগামী দিনের করণীয় সম্পর্কে আলোচনা করেন।

মোতাওয়াল্লী সমিতি’র নেতা অধ্যক্ষ কাজী বেলাল আহাম্মদ খাঁন বলেন,”কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার মহোদয়ের পরামর্শক্রমে আজকে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আমাদের এই মতবিনিময় সভা।মোতাওয়াল্লীদের অনেক সমস্যা রয়েছে,বিগত সরকারের সময়ে আমরা নানাভাবে বঞ্চিত ছিলাম।যাই হোক, প্রশাসন এখন আমাদের সমস্যা সমাধানকল্পে আশ্বাস প্রদান করেছেন।আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ক্রমান্বয়ে আমরা জেলার সবগুলো উপজেলায় মোতায়াল্লীদের সুবিধা-অসুবিধা নিয়ে প্রশাসনের সঙ্গে এভাবে আলোচনায় বসবো”।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মোতাওয়াল্লী সমিতি বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ- আল নোমান,সহ-সভাপতি মো:আকবর আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category