৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
আমার কাছে মনে হচ্ছে মশা কমেছে বাকিটা তো আপনারা বলতে পারবেন-প্রশাসক টিপু কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে: ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল, কারা দিচ্ছে মদদ? দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই

দেবিদ্বারে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা;জরিমানা ১ লাখ টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪,
  • 439 Time View

নেকবর হোসেন,মহানগর প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে দেবিদ্বার পোস্ট অফিস পাড়া ও সদর এলাকায় অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, দেবিদ্বার পোস্ট অফিস সংলগ্ন ডা. মাহফুজ আল্ট্রাসোনোগ্রাফি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপাশে দেবিদ্বার ল্যাব এইড ডায়গনস্টিক সেন্টার দুটিই অনুমোদনহীন এবং তাদের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ। এ কারণে আদালত এ দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে সাময়িক বন্ধ ঘোষণা করে।

দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, “অনুমোদন ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় দুটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।”

এ অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. নাজমুল হাসান সাইদ, স্যানিটারি ইন্সপেক্টর মিসেস কামরুন নাহার এবং দেবিদ্বার থানার উপপরিদর্শক ( এসআই) কৃষ্ণ মোহন দেবনাথসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category