২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৩৬| বসন্তকাল|

সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬,
  • 10 Time View
Oplus_0

সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন

ফজলুল হক জয় ||

আসন্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এবার আলোচনার শীর্ষে রয়েছেন ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান রিপন।

জানা গেছে,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান রিপন একজন ক্লিন ইমেজের এবং দানবীর ব্যক্তি হিসেবে সর্বত্র পরিচিত।সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু আওয়ামী ক্যাডারদের ভোট কারচুপির শিকার হয়ে তিনি নির্বাচনে পরাজয় বরণ করতে বাধ্য হন।

স্থানীয়দের মতে,ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান রিপন তার কর্মদক্ষতা,সেবামূলক কর্মকাণ্ড এবং মুক্ত হস্তে দান এসবের ফলশ্রুতিতে গতানুগতিক কিছু টেন্ডারবাজ,চাঁদাবাজ এবং ভূমি খেকো কথিত রাজনীতিবিদ প্রার্থীদের পেছনে ফেলে সদর দক্ষিণ উপজেলার সাধারণ মানুষ এবং ভোটারদের ইতিবাচক মনোযোগ আকর্ষণ করতে ইতিমধ্যেই খুব ভালোভাবে সক্ষম হয়েছেন। নির্বাচনী মাঠ জরিপে দেখা গেছে নাম প্রকাশ না করা শর্তে অধিকাংশ স্থানীয় ভোটাররা বলছেন ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান রিপনের মত মানবিক ব্যক্তিত্ব চেয়ারম্যান হলে উপজেলা এবং সাধারণ মানুষের গুণগত মান অনেকাংশেই বৃদ্ধি পাবে তাই তারা আগামী নির্বাচনে আখতারুজ্জামান রিপনের বিকল্প প্রার্থী দেখছেন না।

নির্বাচন প্রসঙ্গ জানতে চাইলে ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপনের ঘনিষ্ঠ এক সহযোগী বলেন,আখতারুজ্জামান রিপন জনগণের জন্য কাজ করেছেন,করছেন এবং ভবিষ্যতেও করবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী তিনি আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category