সংরক্ষিত নারী আসনে আলোচনায় কুমিল্লার দুই নারী
ফজলুল হক জয় ||
সংরক্ষিত নারী আসনের জন্য আলোচনায় কুমিল্লার দুই নারী নেত্রী। জানা গেছে, সামির আজিম দোলা কুমিল্লা-৯ (লাকসাম- মানারগঞ্জ) সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।রাজনীতির মাঠে একেবারে নতুন হলেও কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা হিসেবে খুব কম সময়ে তিনি এ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সুখ্যাতি ও পরিচিতি পেয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে শেষ পর্যন্ত এই সামিরা আজিম দোলা বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামকে সমর্থন দিয়ে তার দলবল নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করেছেন। গুঞ্জন রয়েছে এর ফলশ্রুতিতে তিনি সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ডাক দিতে পারেন।
অপরদিকে বিশিষ্ট নারী উদ্যোক্তা হিসেবে খ্যাত এবং শিউলি আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহানা সুলতানা শিউলি সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার ন্যায্য দাবিদার বলে সাধারণ মানুষের মুখে গুঞ্জন রয়েছে।শিউলী কুমিল্লা-৯ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। জানা গেছে, সোহানা সুলতানা শিউলি দীর্ঘদিন যাবত বিএনপির ব্যানারে দলকে সু সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে ডাক পেতে পারেন এই নারী নেত্রী।