৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৫৮| বসন্তকাল|
শিরোনাম:
জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কর্মী শুভ্র সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইঞ্জি: রিপন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জামাল উদ্দিন দলীয় কার্যালয় খুলবেন বাহার একটি অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে ফয়েজ আহমদ মুন্সির বিকল্প নেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কবির হোসেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আইয়ুব আলী ৭ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হবেন রাজু

বনফুল মৌ খামার ও নার্সারিতে রয়েছে বাহারি কালেকশন;টাউন হল মাঠের বৃক্ষ মেলা

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৪, ২০২২,
  • 272 Time View

নিজস্ব প্রতিবেদন।।

কুমিল্লা টাউন হল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষ মেলা। গত ১২ জুলাই এই বৃক্ষমেলা টির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুমিল্লায় ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।কুমিল্লা জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের উদ্যোগে এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।

এই বৃক্ষমেলা টিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নার্সারি মালিকেরা এসে এখানে স্টল দিয়েছেন। প্রতিদিন হাজার হাজার ক্রেতা এবং উৎসুক জনতা মেলাটি দেখতে ভিড় জমান।

‘বনফুল মৌ খামার এবং নার্সারি’এই বৃক্ষমেলার অন্যতম একটি আকর্ষণ। এই নার্সারি টির প্রোপাইটার হচ্ছেন মোঃ হাবিবুর রহমান।

নিউজকাস্ট24 কে তিনি জানান,এখানে সকল প্রকার দেশি-বিদেশি ফুল, ফল, মেহগনি, সেগুন গাছের চারা সহ ক্যাকটাস এবং অর্কিড চারা পাওয়া যায়।

এই প্রতিষ্ঠানটিতে খাঁটি মধু বিক্রি করা হয় এবং মৌমাছি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া তার এখানে মৃৎশিল্পের বাহারি রকমের কালেকশন রয়েছে।

তিনি আরো জানান, ডঃ আখতার হামিদ খান সড়ক হালিমানগর,চাঙ্গিনী, কুমিল্লায় তিনি স্থায়ীভাবে তার ‘বনফুল মৌখামার ও নার্সারি’ স্থাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category