ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় তাপস
ফজলুল হক জয় ||
ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মীর হাসান কামাল তাপস।
ইসি সূত্রে জানা গেছে খুব শিগগিরই ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।এ প্রেক্ষিতে এক নির্বাচনী মাঠ জরিপে ৫০ নং ওয়ার্ড থেকে একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে উঠে এসেছে তাপসের নাম। স্থানীয় সূত্র মতে,মীর হাসান কামাল তাপস দীর্ঘদিন ধরে ৫০ নং ওয়ার্ডে বসবাস কারী সাধারণ মানুষকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী তাপস জানান,আমার দল এবং জনগণ চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো এবং নির্বাচিত হয়ে এই ওয়ার্ডের মাদক,সন্ত্রাস এবং কিশোর গ্যাং দূরীকরণ পূর্বক ৫০ নং ওয়ার্ড কে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করার জন্য কাজ করে যাবো।
উল্লেখ্য,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ইতিমধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যে খুব শিগগিরই মেয়াদোত্তীর্ণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সে আলোকই ইতিমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।