জিম্মি করে মঞ্জুরুল মুন্সির প্রাক্তন পুত্রবধূ বুবলি হতে চান এমপি;বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য
ক্রাইম রিপোর্টার ||
কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের বিএনপির সাবেক ৪ বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সীর প্রাক্তন স্ত্রী ফারজানা বুবলি হতে চান সংরক্ষিত মহিলা আসনের এমপি।বেরিয়ে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য।
শুক্রবার (১৩ মার্চ) এক ভিডিও বার্তা এবং ফোন কলের মাধ্যমে রেজভিউল আহসান মুন্সি থেকে জানা যায়,পারিবারিক বনিবনা না হওয়ায় ২০১৯ সালে তার প্রাক্তন স্ত্রী ফারজানা বুবলির সাথে প্রচলিত আইন অনুযায়ী তার দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে কিন্তু তারপরও বুবলি বিভিন্নভাবে তার পরিবার এবং তাকে ব্ল্যাকমেলিং করে বিভিন্ন উদ্দেশ্য হাসিল করতে থাকে। মুন্সী পরিবারের রাজনৈতিক যশ, খ্যাতী ইত্যাদি বিক্রি করেই বুবলি হতে চান আঙ্গুল ফুলে কলাগাছ।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে,ব্যক্তি জীবনে রেম্প মডেল ফারজানা বুবলি অত্যন্ত ডানপিটে এবং মুক্তমনা স্বভাবের যিনি কোন আদেশ-নিষেধের বালাই মানতে অভ্যস্ত ছিলেন না। নাম প্রকাশ না করার শর্তে তার ঘনিষ্ঠ কিছু লোক থেকে জানা যায়,বছরের বেশিরভাগ সময় দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া,একাধিক বয়ফ্রেন্ড মেন্টেইন করা সহ বেশ কিছু অপ্রত্যাশিত কাজের সঙ্গে লিপ্ত ছিলেন ফারজানা বুবলী যার উদ্দেশ্য ছিল অর্থ, বিত্ত এবং ক্ষমতা অর্জন করা আর সেজন্য ডাল হিসেবে বুবলি বেছে নিয়েছেন মুন্সি পরিবারের যশ এবং খ্যাতি। ফারজানা বুবলির বেপরোয়া চালচলন এতটাই বেড়েছে যে সে কৌশলে পুরো মুন্সি পরিবারকে বিভিন্নভাবে জিম্মি করে ফেলেছে। স্বামী রিজভীর সাথে ডিভোর্সড হওয়ার পরেও সে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করে পুরো পরিবারকে তার আদেশ-নিষেধ মানতে বাধ্য করত।
এ বিষয় নিয়ে জানতে চাইলে ব্যারিস্টার রেজভিউল হাসান মুন্সী বলেন,ফারজানা বুবলি আমার দুই মেয়ের মা,আমি তার ব্যাপারে এত দিন সব কিছু বলতে চাইনি। তিনি বলেন, দাম্পত্য জীবনে সবার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। আমিও ভুলের উর্ধ্বে নয়।আক্ষেপ করে তিনি বলেন,যার কাছে স্বামীর চেয়ে টাকা এবং বিত্তের মূল্য বেশি তার সাথে ঘর করাটা খুব কঠিন। রেজভী বলেন,পারিবারিক বনিবনা না হওয়ায় ২০১৯ সালে ফারজানা বুবলির সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে কিন্তু অদ্যাবধি কিছু ভিডিও ক্লিপ দিয়ে ফারজানা বুবলি পুরো মুন্সি পরিবারকে জিম্মি করে রেখেছে,কৌশলে সবাইকে মাইনাস করতে চাচ্ছে এবং হতে চাচ্ছে সংরক্ষিত মহিলা আসনের এমপি। দুঃখ প্রকাশ করে রেজভী বলেন, দিনের পর দিন বুবলির মানসিক এবং শারীরিক অত্যাচার মান সম্মানের ভয়ে মুখ বুঝে আমি এবং আমার পরিবার সহ্য করে চলেছি।তিনি বলেন ফারজানা বুবলির উদ্দেশ্য হচ্ছে আমার সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটার পরও ব্ল্যাকমেলিং করে কোন ক্ষমতায় যাওয়া এবং যখন-তখন তার ইচ্ছা অনুযায়ী দেশ-বিদেশ ঘুরে বেড়ানো। রেজভী বলেন,সামাজিক মান- সম্মানের ভয়ে এতদিনে এসব বিষয়ে মুখ না খুললেও মুন্সি পরিবারের প্রতি মানুষের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে আজ বাধ্য হলাম।বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও ফারজানা বুবলিই ছিলেন মুন্সি পরিবারের নিয়ন্ত্রক, কিছু বলতে চাইলে শুরু হতো তার ব্ল্যাকমেইলিং। এসব বিষয়ে জানতে চাইলে ফারজানা বুবলি ফোন নাম্বারে একাধিক বার কল করেও তাকে পাওয়া যায়নি।