২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১:৩২| বসন্তকাল|

গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬,
  • 16 Time View
Oplus_0

গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে এটিএম মিজান

ফজলুল হক জয় ||

আসন্ন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রয়েছেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমান।তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।পরবর্তীতে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক জসীমউদ্দীন। এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজানুর রহমান নির্বাচন করার ঘোষণা দিলে কুমিল্লা ৫ আসনটি জেলা জুড়ে আলোচনার শীর্ষে উঠে আসে। নানান জল্পনা কল্পনার অবসান শেষে এটিএম মিজানুর রহমান ধানের শীষের মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে কাজ করেন। জানা গেছে এটিএম মিজানুর রহমান শুধু বুড়িচং উপজেলায় নয় কুমিল্লা সদর, বুড়িচং,ব্রাহ্মণপাড়া সহ আশপাশের উপজেলা গুলোতে একজন অর্থ বিত্তে বলীয়ান দানবীর ব্যক্তি হিসেবে পরিচিত।আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হলে সর্বোচ্চ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন-বুড়িচং উপজেলা জরিপে উঠে আসে এমন তথ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category